আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, পাকিস্তানের সাহায্য তালেবানরা এক মাসও টিকতে পারত না। আফগান জনগনকে কোন সহযোগিতার পরিবর্তে পাকিস্তান তাদের নিজেদের মাটিতে সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে।
রোববার তিনি ভারতের অমৃতসরে ‘হার্ট অব এশিয়া সম্মেলনে’ এ কথা বলেছেন।
আশরাফ ঘানি ক্ষমতায় আসার পর থেকে তালেবানের বিরুদ্ধে হামলা জোরদার করেছেন। তালেবানরাও সম্প্রতি তাদের সামর্থ্য বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এবং দেশটির একটি প্রদেশের অধিকাংশ জায়গা দখল করে রেখেছে।
আফগান প্রেসিডেন্ট তালেবানদের এ সামর্থ্য বৃদ্ধির পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন। পাকিস্তান রোববার সম্মেলনে অন্য দেশকে দোষ না দিয়ে নিজেদের সমস্যা সমাধানে নিজেদের কে কাজ করার পরামর্শ দিয়েছে।
আফগান প্রেসিডেন্ট বলেন, ‘ এটা অগ্রহণযোগ্য যে এখনো কেউ কেউ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। সম্প্রতি তালেবান নেতারা জানিয়েছেন, তারা যদি পাকিস্তানে আশ্রয় না পেতেন তাহলে এক মাসও টিকে থাকতে পারতেন না।’
তিনি আরো জানান, ৩০টি সন্ত্রাসী গোষ্ঠী আফগানিস্তানে নিজেদের ঘাঁটি গাড়তে চেষ্টা করছে বলে জাতিসংঘ আফগান কর্তৃপক্ষকে জানিয়েছে বলে জানান।
ঘানি বলেন, ‘আমি দোষারোপের খেলা চাই না। সন্ত্রাসীদের রপ্তানী বন্ধে কী করতে হবে সে বিষয়ে আমি সুস্পষ্ট ব্যাখ্যা চাই।’
নাজিব





