ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ও ছয় জাতিগোষ্ঠীর প্রধান আলোচক ফেডেরিকা মোগেরিন বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে ছয় জাতিগোষ্ঠীর মধ্যে জোরালো রাজনৈতিক সদিচ্ছা রয়েছে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন তিনি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হলে তা মধ্যপ্রাচ্যের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি মন্তব্য করেন।
দুই শীর্ষ পর্যায়ের কূটনীতিক সিরিয়া ও ইয়েমেনসহ আঞ্চলিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন। এছাড়া, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই নিয়ে তারা আলোচনা করেন।
মিউনিখ সম্মলেনের অবকাশে জাওয়াদ জারিফ রাশিয়া, জার্মানি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন। এর আগে শুক্রবার তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করেছিলেন। সূত্র: আইআরআইবি
ইআর





