সকল জল্পনা-কল্পনার অবসান ঘটেছে, অবশেষে আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ।

ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি কাবুল থেকে আফগান ও মার্কিনিদের শেষ দলকে সরিয়ে নেয়ার পর ৩০ আগস্ট (সোমবার) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা ঘোষণা করেন।

মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি বলেছেন, কাবুল বিমানবন্দর থেকে মধ্যরাতের ১ মিনিট আগে (ইএসটি সময় বিকেল ৩.২৯ মিনিট) সর্বশেষ বিমানগুলো ছেড়ে যায়।

২০০১ সাল থেকে প্রায় ২০ বছর আফগানিস্তানে অবস্থানের অবসান ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র।

শেষ আমেরিকান হিসেবে কাবুল ত্যাগ করেন আফগানিস্তানে আমেরিকান স্থলবাহিনীর কমান্ডার ও ওয়াশিংটনের রাষ্ট্রদূত। তারাই শেষ ব্যক্তি হিসেবে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে উঠেন।

ইউএস সেন্ট্রাল কমান্ডার বলেন, শেষ ব্যক্তি হিসেবে বিমানে ওঠেন ৮২তম এয়ারবোন ডিভিশনের কমান্ডার ও সেখানে আমার স্থলবাহিনীর কমান্ডার জেনারেল ক্রিস ডোনাহো।

মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি পেন্টাগনে সাংবাদিকদের বলেন, আর তার সাথে ছিলেন রাষ্ট্রদূত রস উইলসন। তথ্যসূত্র : আল জাজিরা।

এইচএন