মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের মাজাতারেন হাইওয়েতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৯ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে মেক্সিকোর পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের অফিস।

মেক্সিকোর পুলিশ জানায়, বন্দুকধারীরা তাদের উপর গুলি শুরু করলে পাল্টা জবাব দেয় পুলিশ। ঘটনাস্থলেই ১৭ বন্দুকধারী নিহত হয়। আর বাকি দুইজন  কাছাকাছি এক এলাকায় গিয়ে মাথার আঘাতে মারা যান। 

রাজ্যের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী জেনারো রবেলস ক্যাসিলাস শনিবার বলেন, ‘মাদকচক্রগুলো ঐ এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এই ঘটনা ঘটায়। পুলিশ ফেডারেল বাহিনীর সহযোগিতায় তাদের দমন করে।

ঘটনাস্থল থেকে ১৬টি স্বয়ংক্রিয় রাইফেল, নয়টি হ্যান্ডগান ও একটি শটগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, মেক্সিকোর এই অঞ্চলেই সবচেয়ে বেশি মাদকযুদ্ধ চলে। এখানেই সিনালোয়া চক্রের আধিপত্য।

এমই