নাগপুর জেলে ইয়াকুবের ফাঁসি তখনও হয়নি। তার ঠিক দেড় ঘণ্টা আগে ভোর সাড়ে ৫টা নাগাদ তার মুম্বইয়ের বাড়ির ল্যান্ড ফোন বেজে ওঠে। ফোন তুলেছিলেন ইয়াকুবের মা। ঠিক তখনই ফোনের ওপার থেকে কেউ বলে, ‘‘ভাইয়ের ফাঁসির বদলা নেব।’’

কে ওই ব্যক্তি? কার কন্ঠস্বর? ইয়াকুবের মায়ের সঙ্গে সংক্ষিপ্ত বাক্যালাপে এক বারও ওই ব্যক্তি নিজের নাম নেয়নি। ইয়াকুবের মা-ও এক বারের জন্য জানতে চাননি তার নাম। তবে ভয়েস রেকর্ড এবং উভয়ের কথোপকথন যাচাই করে গোয়েন্দাদের দাবি, ওই ব্যক্তি আর কেউ নয়, ইয়াকুবের ভাই টাইগার মেমন। যাকে মুম্বই হামলার পর থেকেই হন্যে হয়ে খুঁজছে গোয়েন্দারা। ভাই ইয়াকুবের ফাঁসির দেড় ঘণ্টা আগে সে-ই মাকে ফোন করে বদলা নেবে বলে আশ্বস্ত করে।

আগে থেকেই ভারতের উপরে বড়সড় হামলার আশঙ্কা করেছিলেন গোয়েন্দারা। টাইগারের এই বদলা ফোন তাঁদের আরও নড়েচড়ে বসতে বাধ্য করেছে। দেশ জুড়ে নতুন করে জারি করা হয়েছে সতর্কতাও।

তবে টাইগার মেমনের ফোনের বিষয়ে শুক্রবার দুপুর পর্যন্ত কিছু জানেন না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত মুখ্য সচিব। কেন্দ্রীয় গোয়েন্দা দফতর তাঁকে এখনও কিছু জানায়নি। সূত্র: আনন্দবাজার

জেডআই