গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায়ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় শনাক্ত বেড়ে দাড়িয়েছে ৫৮ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার ৭৩৪ জন।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭২৮ জনের। আর এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৪ লাখ ২৩ হাজার ৬৭২ জনে।
বুধবার (৩ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য প্রকাশ করেছে।
সর্বশেষ ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৬৩ জনের এবং শনাক্ত হয়েছে ৬০ হাজার ৬৮৬ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৩৩ হাজার ৬২৩ জন এবং মৃত ২৭১ জন। ইতালিতে আক্রান্ত ৬৪ হাজার ৮৬১ জন এবং মৃত্যু ১৯০ জনের।
গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৩ হাজার ৫৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। জাপানে মৃত ১০৯ জন এবং আক্রান্ত ১ লাখ ৬৭ হাজার ৬৭৮ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৯৬ জন এবং আক্রান্ত ৩৫ হাজার ৪৬৮ জন।
ওয়াল্ডোমিটারস আরও জানায়, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫৬০ জন এবং মৃত্যু হয়েছে ৪৮ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৪৩ জন এবং ২৭ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।
প্রসঙ্গত , ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
এমআর





