অস্ট্রেলিয়ার মেলবোর্ন- এ বাংলাদেশী মিস শেরিহান গনি VCE (Victorian Certificate of Education) এর চূড়ান্ত পরীক্ষায় শতকরা ৯৯.৮৫ নম্বর পেয়ে অসাধারণ কৃতিত্ব সহকারে উত্তির্ণ হয়েছেন। তার এই ফলাফলের উপর ভিত্তি করে অস্ট্রেলিয়ার অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় 'মানাস ইউনিভার্সিটি' তাকে 'মানাস স্করারসিফ ফর এক্সিলেন্স' এ ভূষিত করে।

মিস শেরিহান বাংলাদেশী বংশোদ্ভুত জনাব মোহাম্মাদ ওসমান গনি এবং মিসেস শাহনাজ গনি এর কন্যা। ওসমান গনি বাংলাদেশের চাঁদপুরের সন্তান এবং তার স্ত্রী মেলবোর্নের 'দেশী বাজার' নামক কম্পানির সত্বাধিকারী।

মিস শেরিহান লেখাপড়ায় খুবই সফলতার পরিচয় দেন। এ পর্যন্ত তিনি প্রতিটি ক্লাসেই প্রথম হয়েছেন।

শেরিহান স্কুল বিতর্ক, টেনিস, ফুটবল দলের সদস্য হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। বাংলাদেশের একজন কৃতি সন্তান হিসেবে তার এ সাফল্যে সবাই আনন্দিত।

ইআর