মুসলিম দেশের নাগরিকদের ‘মার্কিন মূল্যবোধ শেখাতে ৯/১১র হামলার পর শিক্ষার্থী বিনিময় কর্মসূচি শুরু করে ইসলামফোবিক যুক্তরাষ্ট্র। বিনিময়ের নামে একপাক্ষিকভাবে মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে মার্কিন পরিবারের সঙ্গে রেখে সেখানকার স্কুলে পড়ানো শুরু হয়। সেই সুযোগ নিয়েই টেক্সাসে শিক্ষা নিতে গিয়েছিলেন পাকিস্তানি শিক্ষার্থী সাবিকা শেখ। স্কুলে ‘বন্দুকবাজির মার্কিন মূল্যবোধ’ শিখে প্রাণ হারালেন তিনি।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার পর ২০০২ সালের অক্টোবরে মার্কিন কংগ্রেসের অনুমোদনে চালু হয় এই ইয়েস কমূর্সচি। এই কর্মসূচিতে অর্থায়ন করে মার্কিন পররাষ্ট্র দফতর আর স্পন্সর করে ব্যুরো অব এডুকেশনাল এন্ড কালচারাল এফেয়ার্স (ইসিএ)।কর্মসূচির আওতায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের এক বছরের জন্য যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের স্কুলের শহরের একটি পরিবারের সঙ্গে বাস করে আমেরিকার সমাজ মুল্যবোধ সম্পর্কে শিক্ষা নেয়। নেতৃত্বের গুণাবলী অর্জন করে আমেরিকানদের নিজ দেশ এবং সংস্কৃতির বিষয়ে শিক্ষা নিতে সাহায্য করে। ১৭ বছর বয়সী সাবিকা যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলেন সেই কর্মসূচির আওতায়। তবে সেখানকার সংস্কৃতিতে জেঁকে বসা অস্ত্রবাজির সংস্কৃতির কবলে পড়ে প্রাণ হারালেন তিনি।

২০০৩ সাল থেকে এগারোশো’র বেশি পাকিস্তানি শিক্ষার্থী ইয়েস কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে পড়তে গেছে। শুক্রবারের ঘটনায় নিহত ১৭ বছর বয়সী সাবিকা এদেরই একজন। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচির বাসিন্দা ছিলেন। শহরের গুলশান এ ইকবার এলাকার বাড়িতে তার বাবা আবদুল আজিজ সাংবাদিকদের বলেছেন, সে অসাধারণ, মেধাবী আর প্রতিভাবান। আমার মেয়ে কখনও চতুর্থ হয়নি। সব সময়ই প্রথম দ্বিতীয় অথবা তৃতীয় হয়েছে। তবে মার্কিন বন্দুকবাজির কবলে পড়ে সেই প্রতিভার মৃত্যু ঘটেছে।

অস্ত্র নিয়ন্ত্রণের বিরুদ্ধে সোচ্চার ক্ষমতাশালী অস্ত্র-লবির কারণে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বন্দুক রাখতে তেমন কোনও বেগ পেতে হয় না। আর এমন বৈধ অস্ত্রের অপ্রয়োগেই সেখানে ধারাবাহিকভাবে রক্তপাতের ঘটনা ঘটে। স্কুলে বন্দুক হামলা যেন সেখানকার সংস্কৃতির অংশ হয়ে গেছে। টেক্সাসের সবশেষ এই ঘটনা চলতি বছরের স্কুলে ২২তম বন্দুক হামলার ঘটনা। তার বাবা আবদুল আজিজ সাংবাদিকদের বলেছেন, এত ছোট বয়সে সে এমন সব কিছু বলতো যা আমি সবসময় বুঝে উঠতে পারতাম না। এখনও আমি বিশ্বাস করে উঠতে পারছি না যে আমার মেয়ে আর নেই।

প্রশাসনের এই প্রচেষ্টার মধ্যেও শুক্রবার সকালে টেক্সাসের সান্তা ফে স্কুলের ঢুকে পড়ে এক বন্ধুকধারী গুলি করা শুরু করলে অন্তত ১০ জন নিহত হয়। ওই ঘটনায় ১৭ বছরের এক কিশোরকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে আটক করা হয়েছে। আবদুল আজিজ মেয়ের মৃত্যু সম্পর্কে জানান, গুলির ঘটনা শোনার পরই তিনি মেয়েকে ফোন করতে থাকেন তবে সে আর ফোন ওঠায়নি। ‘আমি তখন এখানকার ফরেন এক্সচেঞ্জ প্রোগ্রাম সমন্বয়ককে ফোন করে ঘটনা বলে জানতে চাই। তারা আমাকে প্রায় তিন ঘণ্টা পর নিশ্চিত করে যে সে মারা গেছে।’