কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে চুমু দেয়ার অপরাধে বন্টি নামে এক নারীকে পুড়িয়ে হত্যা করেছেন তার স্বামী৷
গত বুধবার আসামের জোরহাটে একটি অনুষ্ঠানে রাহুলকে হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরে তার গালে ও কপালে চুমু দেন কংগ্রেসের ওই নারী কর্মী।
স্ত্রীকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত স্বামী৷ গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, আসাম পুলিশের ডিজি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাহুল গান্ধীকে চুমু খাওয়ার কোনও সম্পর্ক নেই৷
তবে সূত্রের খবর, বুধবার জোরহাটের অনুষ্ঠানে রাহুলকে চুমু দেওয়ার পরই শ্বশুর বাড়ির লোকজনের কাছে অপমানের শিকার হতে হয়েছিল ওই নারীকে। সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
রাহুলকে চুমু দেয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা
কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে চুমু দেয়ার অপরাধে বন্টি নামে এক নারীকে পুড়িয়ে হত্যা করেছেন তার স্বামী৷ গত বুধবার আসামের জোরহাটে একটি অনুষ্ঠানে রাহুলকে হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরে তার গালে ও কপালে চুমু দেন কংগ্রেসের ওই নারী কর্মী।





