নিষিদ্ধ করা হয়েছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলারকারী ব্রেন্টন টেরেন্টের লেখা প্রায় ৮০ পৃষ্ঠার মেনিফেস্টো বা ইশতেহার। যেটি হামলার আগে প্রকাশ করেছিল হামলাকারী নিজেই।

শনিবার নিউজিল্যান্ডের ফিল্ম ও সাহিত্য বিভাগ থেকে এটি নিষিদ্ধ করে হয়।

বহুকথিত 'মেনিফেস্টো' বা ইশতেহারটি ধারণা করা হচ্ছে হামলাকারী নিজেই লিখেছে। প্রায় ৮০ পৃষ্ঠার অধিক এই মেনিফেস্টোটি সম্পূর্ণ মুসলিম বিদ্বেষী এবং অভিবাসন বিরোধী। মসজিদে হামলা চালানোর আগে হামলাকারী এটি সোশাল মিডিয়ায় পোস্ট করে এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে মেইল পাঠায়। ২৮ বছর বয়সী মুসলিম বিদ্বেষী অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন টেরেন্টের ঐই হামলায় ৫০ নিহত হয় এবং আহত প্রায় ৪০ জনের মতো।

মুসলিম বিদ্বেষী ইশতেহারটির বিষয়ে দেশটির সেন্সর প্রধান ডেভিড সেন্ক বলেন, একটি জাতি বা গোষ্ঠিকে নিয়ে এসব বিদ্বেষপূর্ণ বক্তৃতা স্বাভাবিকভাবে সঠিক চিন্তার মানুষগুলো পরিহার করে। এই ধরণের বক্তব্য প্রকাশকে কঠোর আইনের অধীনে রাখা প্রয়োজন। কারণ এগুলো যেকোনো সময় কিছু মানুষকে হত্যা ও জঙ্গিবাদের দিকে নিয়ে যেতে উৎসাহ দিবে। এই ইশতেহারটি সম্পূর্ণ সীমা অতিক্রম করা বক্তব্য।

হামলার পর গত বৃহস্পতিবার সেন্ক মেনিফেস্টোটি ডিলিট করার জন্য সবার প্রতি আহবান জানান। প্রয়োজনে এটিতে রিপোর্ট করারও আহবান জানান।

উল্লেখ এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হত্যার ভিডিও নিষিদ্ধ করা হয় এবং কর্তৃপক্ষের সহায়তায় ভিডিও সম্পর্কিত স্থির ছবি ও এডিটিং ক্লিপ মুছে ফেলা হয়।

জেড