ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করবে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি মার্কিন প্রতিনিধি প্রতিনিধি পরিষদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আজ (৩১ আগস্ট) শনিবার পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপের সময় শাহ মেহমুদ কোরেশি বলেন, মার্কিন প্রতিনিধি পরিষদে আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিকভাবে আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তিনি বলেন, কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশের জন্য সারা বিশ্বের মানুষ এগিয়ে আসছেন।

কাশ্মীরি জনগণের উপর ভারতীয় বাহিনীর নির্যাতনের ব্যাপারে সারাবিশ্বে সচেতনতা ছড়িয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানি কমিউনিটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার প্রশংসা করেন পাক পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বিদেশে বসবাসরত পাকিস্তানি জনগণ কাশ্মীর ইস্যুটিকে তুলে ধরার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সাব-কমিটি এশিয়ার সভাপতি ব্র্যাড শেরমান ঘোষণা করেন, শিগগিরই কমিটি কাশ্মীর পরিস্থিতি নিয়ে শুনানি করবে।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন কংগ্রেসের প্রস্তাব কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব সহকারে তুলে ধরবে এবং এরইমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে কাশ্মীর ইস্যু তোলা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

এরপর থেকেই ১৪৪ ধারা জারি করে ভারত সরকার। তবে ধারা বাতিলের একদিন পর থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অনেকেই নিহত হয়েছে। কিন্তু ভারত সবসময়ই বিক্ষোভের কথা অশিকার করে আসছে। এর ফলে কাশ্মিরে তীব্র উত্তেজনা দেখা দেয় এবং সম্ভাব্য গোলযোগ প্রতিহত করতে সেখানে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়।

এমবি