মার্কিন নৌবাহিনী এখনো উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহারের কারণে প্রতি বছর ৯০ লাখ ডলার গচ্ছা দিতে হয়।
২০০১ সালে বাজারে ছাড়া হয়েছিল উইন্ডোজ এক্সপি এবং এক বছরের বেশি সময় আগে উইন্ডোজ এক্সপি’র কারিগরি সহায়তা দেয়া বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। একই সঙ্গে বন্ধ করে দিয়েছে সিক্যুরিটি আপডেটও।
কিন্তু যারা এখনো উইন্ডোজ এক্সপি ত্যাগ করে নি তাদেরকে অর্থের বিনিময়ে এ দুই সহায়তা দিচ্ছে মাইক্রোসফট। মার্কিন নৌবাহিনীকে এ কারণেই উইন্ডোজ এক্সপি খাতে অর্থ গচ্ছা দিতে হচ্ছে।
উইন্ডোজ এক্সপি’র এক্সপির পর বাজারে এসেছে উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮। এ ছাড়া, চলতি মাসের মধ্যেই উইন্ডোজ ১০ বাজারে ছাড়বে বলেও ঘোষণা করেছে মাইক্রোসফট। ২০১৬ সালের ১২ জুলাইয়ের মধ্যে মার্কিন নৌবাহিনী এর মধ্যে যে কোনো একটা উইন্ডোজে আপগ্রেড করবে বলে ঠিক করেছে। কিন্তু প্রকৃতপক্ষে আপগ্রেডের এ সময় আরো বেশি লাগতে পারে।
এদিকে, মাইক্রোসফটের সঙ্গে মার্কিন নৌবাহিনীর চুক্তির মেয়াদ ২০১৭ সালের ৮ জুন পর্যন্ত বাড়ানোর সুযোগও থাকছে। সব মিলে উইন্ডোজ এক্সপি ব্যবহারের খরচ তিন কোটি ১০ ডলারে দাঁড়াতে পারে।
এদিকে, মার্কিন সেনাবাহিনীও তাদের আট হাজারের বেশি উইন্ডোজ এক্সপি ভিত্তিক ডিভাইসের জন্য মাইক্রোসফটের সঙ্গে সহায়তা চুক্তি করেছে। বাতিল অপারেটিং সিস্টেম কেবল মার্কিন সরকারি সংস্থাগুলোই ব্যবহার করে না। অন্যান্য সংস্থা এমন তৎপরতা অব্যাহত রেখেছে। বেশির ভাগ এটিম মেশিন এখনো এক্সপি ব্যবহার করে।
এ ছাড়া, বিশ্বের ১৫ শতাংশ পার্সোনাল কম্পিউটারও এখনো এ এক্সপি ব্যবহার করছে বলে জানিয়েছে নেটমার্কেটশেয়ার নামের সংস্থা।
ইআর





