করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা যাচাই করতে তিন লাখ মানুষকে পরীক্ষা করবে ব্রিটেন।

ইতিমধ্যে কেউ করোনা আক্রান্ত কিনা বা ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা আছে কিনা তা দেখতেই এই পরীক্ষা করা হবে।

মহামারী থেকে মুক্তি পরীক্ষার ফলাফল কাজে লাগবে বলে মনে করছেন দেশটির সরকার। করোনার বিরুদ্ধে লড়াইয়ের কৌশল ও পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেয়া হবে।

করোনা আক্রান্ত হলেও বহু মানুষেরই লক্ষণ বা উপসর্গ প্রকাশ পাচ্ছে না। এই উপসর্গহীন রোগীর সংখ্যা কোনো দেশে অর্ধেকেরও বেশি। ঠিক কত শতাংশ মানুষ আক্রান্ত ও কতভাগ মানুষের অ্যান্টিবডি আছে- তা জানতে ইতোমধ্যে বিশ্বের বহুদেশে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গেছে।

চলতি সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উপসর্গ থাক বা না থাক ২ থেকে ৩ শতাংশ মানুষের দেহে করোনার উপস্থিতি রয়েছে।

এদিকে বৃহস্পতিবার মানবদেহে পরীক্ষামূলক করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করবে যুক্তরাজ্য। ভ্যাকসিনটির নাম - সিএইচএডিওএক্স১ এনকোভ-১৯।

করোনাভাইরাস মুক্তকরণে ব্রিটিশ বিজ্ঞানীদের তৈরি এটিই প্রথম ভ্যাকসিন যা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে।

এমআর