ইরাকের নিরাপত্তা বাহিনী আইএসআইএলের কাছ থেকে আল -বাগদাদি শহরটি পুনর্দখল করেছে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশের রাজধানী রামাদির পূর্বে এ শহরটি অবস্থিত।
আনবার প্রদেশের নিরাপত্তা প্রধান আজিজ খালাফ আল- তারমুজের বরাতে ইরাকের ‘আলসুমারিয়া’ বার্তা সংস্থা জানিয়েছে, আল-বাগদাদি শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানে আইএসআইএলের কয়েক ডজন সন্ত্রসী নিহত হয়েছে। ইরাকের সেনাবাহিনী ও পুলিশ আইএসআইএল বিরোধী স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় অভিযান চালালে আল- বাগদাদি সন্ত্রাসী মুক্ত হয়।
কৌশলগত শহর আল-বাগদাদি ইরাকের আইন আল- আসাদ বিমান ঘাঁটির কাছে অবস্থিত। ওই ঘাঁটিতে ৩৩০ মার্কিন মেরিন সেনা মোতায়েন রয়েছে। আইএসআইএল সন্ত্রাসীরা ওই বিমান ঘাঁটিতে হামলা চালানোর একদিন পর আল-বাগদাদি মুক্ত হওয়ার খবর এলো।
গত বছরের জুন মাসে মসুলসহ ইরাকের বিশাল অংশ দখল করে নেয়ার পর থেকে সেখানে বর্বরোচিত হত্যাকাণ্ড, নির্যাতন ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে আইএসআইএল।
কেএইচ





