গত ৩ নভেম্বর কাশ্মীরে সেনাদের গুলিতে ২ তরুণ নিহত হওয়ার ঘটনাটি ভুল করে ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। প্রাথমিক তদন্তের পর এ কথা জানায় তারা।

উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডার লেঃ জেনারেল ডিএস হুদা সংবাদমাধ্যমকে বলেছেন- আমরা ওই মৃত্যুর দায় নিচ্ছি। আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছিল।

নিহতের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার কথা জানিয়ে তিনি বলেন- আমাদের কাছে তথ্য ছিল সাদা একটি গাড়িতে করে সন্ত্রাসীরা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে টার্গেটটি ভুল ছিল।

ওই ঘটনার তদন্তের সাথে সংশ্লিষ্ট এ কর্মকর্তা জানিয়েছেন, গাড়িটি লক্ষ্য করে মোট ৩২টি বুলেট ছোড়া হয়। যারমধ্যে ১২টি নিহত ও আহতদের শরীরে বিদ্ধ হয়।

এদিকে এই ঘটনায় ন্যায়বিচার দাবি করেছে নিহতদের পরিবার। তাছাড়া কাশ্মিরে বিক্ষোভ করছে জনতা। তারা রাস্তায় নেমে বিভিন্ন স্লোগান দিচ্ছে। জনতার বিক্ষোভ প্রশমনে সেখানে আংশিক কারফিউ জারি করা হয়েছে। হিন্দুস্তান টাইমস

ইআর