[b]লন্ডন:[/b] আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে,আমেরিকা এখন পর্যন্ত গুয়ানতানামো নির্যাতন ক্যাম্প চালু রেখেছে এবং সেখানকার বন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে। এটাই হলো মানবাধিকার ইস্যুতে মার্কিন দ্বিমুখী নীতির অন্যতম প্রমাণ।
সংস্থাটি আরো বলেছে,গুয়ানতানামো নির্যাতন ক্যাম্প চালুর পর থেকেই মানবাধিকার বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে আসছে আমেরিকা। কিন্তু যদি অন্য কোন দেশ এমনটি করতো তাহলে আমেরিকা নিশ্চয়ই তার নিন্দা জানাতো। আমেরিকার দ্বিমুখী নীতির ইতি ঘটানোর সময় এসেছে।
অ্যামনেস্টির আমেরিকা বিষয়ক পরিচালক এরিকা গিওয়ারা রুসাস বলেছেন, গুয়ানতানামো নির্যাতন ক্যাম্পে যেসব বন্দী আছে তারা নরকের প্রান্তে অবস্থান করছে এবং তারা এ অবস্থার অবসানের জন্য অপেক্ষায় রয়েছে। অনেকেই মানবাধিকার লংঘনের ঘটনায় মারাত্মক কষ্ট পাচ্ছে। কিন্তু তারা চিকিতসা সেবা থেকেও বঞ্চিত। মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তারা সেখানকার মানবাধিকার লংঘনের বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন।
২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গুয়ানতানামো বন্দি শিবির বন্ধের প্রতিশ্রুতি দিয়েও তা বন্ধ না করায় তার নিন্দা জানায় অ্যামনেস্টি। মানবাধিকার লংঘনের বিষয়টি এখন ওবামার গ্রহণযোগ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি ডটকম)//এসএমএ
আন্তর্জাতিক
আমেরিকাকে দ্বিমুখী নীতি ছাড়তে বললো অ্যামনেস্টি
লন্ডন: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে,আমেরিকা এখন পর্যন্ত গুয়ানতানামো নির্যাতন ক্যাম্প চালু রেখেছে এবং সেখানকার বন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে। এটাই হলো মানবাধিকার ইস্যুতে মার্কিন দ্বিমুখী নীতির অন্যতম প্রমাণ।





