নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইজঘি গ্রামে সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় ১০৬ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সিনেটর মোহাম্মদ আলী এনদুম।
তিনি জানান নিহতদের মধ্যে একজন বয়স্ক নারীও রয়েছেন। তিনি তার নাতিকে বাঁচানোর চেষ্টা করছিলেন। বোর্নো রাজ্যের ইজঘি গ্রামে পাঁচ ঘণ্টা ধরে চলা ঐ হামলা বন্ধে সেনাবাহিনী কোন ভূমিকা পালন করেনি বলে অভিযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেশ কয়েকটি ট্রাক এবং মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা শুরুতেই গ্রামের প্রায় ৩০জন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করে। পরবর্তীতে ঘরে ঘরে ঢুকে গুলি ও জবাই করে মানুষ হত্যা করতে থাকে হামলাকারী সন্ত্রাসীরা।
ওই রাজ্যের সিনেটর মোহাম্মদ আলী এনদুম গণমাধ্যমকে জানিয়েছেন সন্ত্রাসীরা আনুমানিক রাত ৯টায় গ্রামে প্রবেশ করে। এরপর তারা গ্রামের মানুষদের, বিশেষত অল্প বয়সীদের ধরে একত্রে হত্যা করে। এর পর তারা বাড়ি বাড়ি ঢুকে পুরুষ সদস্যদের ধরে নিয়ে হত্যা করে এবং লুটপাট চালায়।
সিনেটর এনদুম বলছেন পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই এমন ঘটনা ঘটেছে।
গত সপ্তাহেই অতর্কিত হামলায় ৯সেনাসদস্য নিহত হবার পর গ্রামটি থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়।
এ হামলা দেশটির ইসলামিষ্ট জঙ্গী দল বোকো হারাম চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এসআর
[/b]
আন্তর্জাতিক
নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ১০৬
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইজঘি গ্রামে সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় ১০৬ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সিনেটর মোহাম্মদ আলী এনদুম।





