মার্কিন কংগ্রেস জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট এবং কমালা হ্যারিসকে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে।
সেনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভস পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা রাজ্যে ভোটের আপত্তি খারিজ করে দিলে ইলেকটোরাল ভোট অনুমোদিত হয়।
বুধবার ট্রাম্পের সমর্থকরা কংগ্রেসের অধিবেশন চলাকালীন ক্যাপিটল ভবনে ঢুকে পড়লে কিছুক্ষণ অধিবেশন বন্ধ থাকে। তবে পরে আবার অধিবেশন শুরু হয়।তথ্য সূত্র-বিবিসি
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কংগ্রেস ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এসময় ট্রাম্প সমর্থকরা বিক্ষোভ, ভাঙচুর ও গোলাগুলির ঘটনাও ঘটিয়েছে।
ওয়াশিংটনে বিক্ষোভে চারজন নিহত
ওয়াশিংটন ডিসি’র পুলিশ জানিয়েছে, ক্যাপিটল ভবনে হওয়া সহিংসতায় চারজন মারা গেছে।
এর আগে পুলিশের গুলিতে এক নারী মারা যান, পরে ‘মেডিকেল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হওয়ায় আরো তিনজন মারা যান।
এখন পযন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে- যাদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভাঙ্গার জন্য গ্রেফতার করা হয়েছে।
আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে।
কয়েক ঘণ্টা ভবন কার্যত দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে।
রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কার্ফু ঘোষণা করা হয়েছে, কিন্তু সান্ধ্য আইন শুরু হবার পরও শত শত বিক্ষোভকারীকে রাজপথে জটলা পাকাতে দেখা গেছে।
দুপুরের পরই আমেরিকার রাজধানীতে নাটকীয় দৃশ্যে দেখা যায় - শত শত বিক্ষোভকারী ভবনটিতে ঢুকে পড়ছে আর পুলিশ কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।
জো বাইডেন ঘটনাকে একটি 'বিদ্রোহ' বলে আখ্যায়িত করেন, আর মি. ট্রাম্প একটি ভিডিও বার্তায় তার সমর্থকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন।
এই শোরগোলের মধ্যে বাইডেনের জয় অনুমোদন করার জন্য কংগ্রেস অধিবেশন স্থগিত করা হয়। এটি ছিল আমেরিকার সংসদের দুই কক্ষ - হাউস অফ রেপ্রেসেন্টেটিভ বা প্রতিনিধি সভা এবং সেনেট-এর যৌথ অধিবেশন।
কংগ্রেস নেতারা বলছেন, ক্যাপিটল ভবন নিরাপদ হওয়ায় স্থানীয় সময় রাত ৮টায় তারা যৌথ অধিবেশন আবার শুরু করবেন এবং জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করবেন।
ওয়াশিংটনে কারফিউ জারি
সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজধানী শহর ওয়াশিংটনে বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্ফু জারি করা হয়েছে।
আজ (০৭ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকে এই কারফিউ কার্যকর থাকবে।
এমবি





