সিরিয়ার উত্তরে আলেপ্পো শহরে আরো কিছু গ্রাম জঙ্গি মুক্ত করে নিয়ন্ত্রনে নিয়েছে সিরিয় বাহিনী। স্থানীয় জঙ্গি সংগঠন আইএসআইএসদের সাথে দীর্ঘ সংঘর্ষের মাধ্যমে কিছু গ্রাম মুক্ত করা সম্ভব হয়েছে বলে স্থানীয় সংবাদ সূত্রের বরাত দিয়ে জানা যায়।
সংবাদ সূত্রে আরো বলা হয় সিরিয় বাহিনীরা বর্তমানে কয়েকটি গ্রামের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে। বিশেষ করে টাওম্যান , উয়াইযাহ, হাওরাত এবং সিরিয়ার আল-বাব শহরের দক্ষিণে কিছু অঞ্চল নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে নিয়ন্ত্রণাধীন জায়গাগুলোতে ফেলে আসা জঙ্গিদের বিভিন্ন বিস্ফোরক দ্রব্য ও পুতে রাখা মাইন গুলো সরিয়ে ফেলা বা অকেজো করার চেষ্টা চালানো হচ্ছে।
উল্লেখ্য যে গত ছয় বছরে জঙ্গি উৎখাতের নামে এবং আসাদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের নামে বিদেশী শক্তির হস্তক্ষেপে প্রায় ৪ লক্ষ নিরীহ মানুষ মারা যায়। শত চেষ্টা করেও জাতিসংঘ থেকে কিছু করা সম্ভব হয় নি।
জেড





