নাইজেরিয়ায় অন্তত ৪৫ জনকে হত্যা করেছে দেশটির বিদ্রোহী সংগঠন বোকো হারাম। দেশটির মাফা জেলার আজাইয়া কুরা গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
গ্রামের নেতা মোহাম্মেদ গাভা বলেন, অনেকগুলো গাড়ি নিয়ে বোকো হারাম সদস্যরা আজাইয়া কুরা গ্রামে অতর্কিত হামলা চালায়।
গ্রামের প্রধান মাল্লাম বুলামা এএফপি কে বলেন, হামলার শেষে আমরা ৪৫ জনের লাশ পেয়েছি।
বুধবার তাদের (বোকো হারাম) চার যোদ্ধাকে সেনাবাহিনী হত্যা করলে প্রতিশোধস্বরূপ সংগঠনটি এ হামলা চালিয়েছে বলে উল্লেখ করেছে স্থানীয় প্রশাসন। দেশটির সেনাবাহিনীর একটি সূত্র শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, বুধবার বোকো হারামের চার সদস্য একটি মার্কেটে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তাবাহিনী তাদের চিহ্নিত করলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে বোকো হারামের ওই চার সদস্য নিহত হয়। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবারের এ ঘটনা ঘটানো হয়েছে বলে সূত্রটি উল্লেখ করেছে। সূত্র:বিবিসি
ইআর





