কোন অস্ত্র না থাকা সত্ত্বেও পুলিশের সতর্কতার কারণে দুই হাত উচিয়ে রেখেছিলেন চার্লস কিনসে নামের এক কৃষ্ণাঙ্গ যেন পুুলিশ গুলি না করে। তারপরেও শেষ রক্ষা হলো না পুলিশ দেখেশুনে পায়েই গুলি করে ।
যে লোকটির পাশে তিনি বসেছিলেন সে ছিলো তারই এক অটিজমরোগী। এরপরেও পেশায় আচরণ থেরাপিস্ট কিনসের পায়ে গুলি করেছে মার্কিন পুলিশ।সম্প্রতি ফ্লোরিডা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। বুধবার কিনসের ওপর পুলিশের হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে।
মোবাইল ফোনে ধারণ করা ভিডিও চিত্রটিতে দেখা যায়, ওই সময় রোগীটি ছোট একটি খেলনা গাড়ি দিয়ে খেলছিল। এসময় এক পুলিশ কর্মকর্তা কিনসেকে তার হাত উঁচু করতে বলে। নিরস্ত্র হওয়ার পরও তিনি হাত উঁচু করেন। এরপর ওই পুলিশ কর্মকর্তা কিনসের পা লক্ষ্য করে গুলি ছোড়েন।
গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি হামলার পরিমাণ বাড়তে শুরু করেছে। সর্বশেষ চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের মিশিগান ও ডালাসে দুই কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হলে, ডালাসে স্নাইপার হামলাকারীর গুলিতে নিহত হয় পাঁচ পুলিশ।
হাসপাতালের বিছানায় শুয়ে থাকা কিনসে বলেন, ‘আমি যখন হাত উঁচু করি তখন তাদের গুলি করার কথা ছিলো না। আমি এটাই ভাবতাম। কিন্তু তারা সেই কাজটিই করেছে।’
জেড





