ভারতের রাজধানী দিল্লির আমন বিহারের কাছে একটি পার্ক রাজধানীর প্রেমিক-প্রেমিকাদের কাছে সময় কাটানোর জন্য দারুণ জনপ্রিয়। পার্কের পাশেই রয়েছে একটি বস্তি। কিছুটা দূরেই একটি মেট্র্রো স্টেশন। এনডিপিএল গ্রাউন্ড নামে এই পার্কটিতে বুধবার সন্ধ্যায় দুই সঙ্গীর সঙ্গে একটি গাছের তলায় বসেছিল ১৭ এবং ১৮ বছরের দুই টিনএজার।
অভিযোগ, তখনই সেখানে হাজির হয় পাঁচ যুবক। নিজেদের নিরাপত্তারক্ষী বলে দাবি করে মেয়ে দু’টির সঙ্গে অশালীন আচরণ শুরু করে তারা। মেয়ে দু’টির সঙ্গে থাকা তাদের বয়ফ্রেন্ড ওই যুবকদের বাধা দেয়। অভিযোগকারীরা, দুই পুরুষসঙ্গীকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে ফেলে।
বাকিরা মেয়ে দু’টিকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ শুরু করে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন নাবালকও ছিল বলে জানা গিয়েছে। পরে পুলিশের কাছে নির্যাতিতা দুই টিনএজার জানায়, ধর্ষণের সময় বাধা দিলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল অভিযুক্তরা। এমনকী পুলিশকে জানালেও ফল ভাল হবে না বলে শাসিয়েছিল তারা। এর পরে মেয়ে দু’টিকে ছেড়ে দিলে তারাই দুই পুরুষসঙ্গীকে মুক্ত করে।
পার্ক থেকে বেরিয়ে পুলিশের একটি পেট্রল ভ্যান দেখে গোটা ঘটনার কথা জানায় নির্যাতিতারা। এর পরে পুলিশ তাদের মেডিক্যাল টেস্ট করিয়ে অভিযোগ সম্পর্কে নিশ্চিত হয়। তার পরেই অভিযুক্তদের খোঁজে পার্ক লাগোয়া বস্তিতে তল্লাশি শুরু করে পুলিশ।
স্থানীয় সূত্রে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা স্থানীয় বস্তির দুষ্কৃতী। এর আগেও তারা একাধিক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছে। কিন্তু কেউ পুলিশে অভিযোগ জানানোর সাহস পাননি। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ পর্যন্ত চার অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করে দিল্লির আনন্দ বিহার থানার পুলিশ। এখনও এক অভিযুক্ত পলাতক। জেরায় নিজেদের দোষের কথা স্বীকার করলেও তারা নাবালক বলে পুলিশের কাছে দাবি করেছে অভিযুক্তরা। সত্যি তারা নাবালক কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক অভিযুক্তই এই দলের মূল হোতা বলে পুলিশ জানতে পেরেছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, নির্যাতিতা দুই টিনএজার নিজেদের বয়ফ্রেন্ডদের সঙ্গে দেখা করার জন্য মাঝেমধ্যেই ওই পার্কে যেতেন। নিরিবিলি ওই অংশে আলোও ছিল না। ফলে গোপনীয়তার জন্য অনেক যুগলই ওই জায়গাটিকে সময় কাটানোর জন্য বেছে নিতেন।
জেড





