ভারতে সদ্যগঠিত নরেন্দ্র মোদি সরকারের মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী (এইচআরডি) জনপ্রিয় টিভি অভিনেত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অজয় মাকেন। বুধবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়,টুইটারে একাধিক বার্তায় মোদির মন্ত্রিসভা নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন অজয়। এর মধ্যে একটি বার্তায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এইচআরডি মন্ত্রী স্মৃতি ইরানিকে আক্রমণ করেছেন ওই কংগ্রেস নেতা। অজয় লিখেছেন,‘মোদির কী এক মন্ত্রিসভা? এইচআরডি মন্ত্রী স্মৃতি ইরানি স্নাতকও নন! ভারতীয় নির্বাচন কমিশনের (ইসিআই) সাইটে ১১ নম্বর পৃষ্ঠায় তাঁর হলফনামা দেখুন।’ অজয়ের এই টুইটার বার্তা তাত্ক্ষণিকভাবে ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্মৃতিকে নিয়ে করা অজয়ের মন্তব্যের নিন্দা জানিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোদির মন্ত্রিসভার প্রথম বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানাতে গিয়ে এ প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন,‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে,তাঁর (ইরানি) সম্পর্কে এমন কথা বলা হয়েছে। স্মৃতি ইরানি পার্লামেন্টে হিন্দি ও ইংরেজিতে কথা বলেন। তাঁর যোগ্যতার কথা মাথায় রেখেছেন মোদি।’ পাল্টা আক্রমণে পানিসম্পদমন্ত্রী উমা ভারতী আরেক ধাপ এগিয়ে। তাঁর আক্রমণের নল সরাসরি কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর দিকে। স্মৃতির পক্ষ নিয়ে আজ তিনি বলেছেন,‘আমি ম্যাডাম সোনিয়া গান্ধীর কাছে জানতে চাই,তাঁর যোগ্যতা কী?’ সোনিয়াকে উদ্দেশ করে উমা ভারতী আরও বলেন,‘তিনি (সোনিয়া) ইউপিএ সরকার চালিয়েছেন। সরকারকে নানা নির্দেশনা দিয়েছেন। তিনি কতটা যোগ্য,তা দেখতে আমি তাঁর সনদ দেখতে চাই। তারপর কংগ্রেসের লোকজন স্মৃতির যোগ্যাতা নিয়ে প্রশ্ন করুক।’ [b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]
ভারতের শিক্ষামন্ত্রীর স্নাতক ডিগ্রি নেই!
ভারতে সদ্যগঠিত নরেন্দ্র মোদি সরকারের মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী (এইচআরডি) জনপ্রিয় টিভি অভিনেত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অজয় মাকেন
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকরের যুক্তিতে এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। সমালোচকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার ও সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ করা হচ্ছে।















