ভারতে প্রায়ই শোনা যায় মেট্রোয় আত্মহত্যা। ট্রেন চলাচল বিঘ্ন, নিত্যযাত্রীর হেনস্তা আর সবথেকে বড় কথা রেল কতৃপক্ষের উদাসনীতার অভিযোগ উঠে আসে। সমীক্ষা বলছে বেশিরভাগ মানুষের আত্মহত্যার প্রবণতা হতাশা থেকে। আর এর দাওয়াই দিতে একেবারে জীবনমুখী গান! ভালই ওষুধে কাজ করবে তা নিয়ে আশাবাদী রেল কতৃপক্ষ। তবে বলাবাহুল্য মেট্রোরেলে আত্মহত্যা ঠেকাতে নয়া উদ্যোগ নিতে চলেছে কর্তৃপক্ষ। সচেতনতা বাড়াতে জীবনমুখী গীতিনাট্যের সাহায্য নিতে চলেছেন তাঁরা। দ্রুতই বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে সরাসরি শোনা যাবে বাউল গান, দেখা যাবে গীতিনাট্য। হতাশা কাটিয়ে জীবনে ফিরে আসার মন্ত্র। সেই মন্ত্রই এবার যাত্রীদের দিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সূত্র: জিনিউজ। [b]ঢাকা, ০৮ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই [/b]
আত্মহত্যা রুখতে জীবনমুখী গান মেট্রোরেলে
ভারতে প্রায়ই শোনা যায় মেট্রোয় আত্মহত্যা। ট্রেন চলাচল বিঘ্ন, নিত্যযাত্রীর হেনস্তা আর সবথেকে বড় কথা রেল কতৃপক্ষের উদাসনীতার অভিযোগ উঠে আসে
অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
যে কারণে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
ঢাকা মেট্রোরেলের সচিবালয় স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর একটি অতিরিক্ত তার ঝুলে থাকায় প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বিদ্যুতায়িত লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
দুই দফা ব্যয় কমানোর পর একনেকে উঠছে গাবতলী-দাশেরকান্দি মেট্রোরেল
দুই দফা ব্যয় কমানোর পর রাজধানীর গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত মেট্রোরেল নির্মাণ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা হয়েছে। ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের সর্বশেষ ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হতে পারে।
মেট্রোরেল যাত্রীদের সুবিধা বাড়ছে, যুক্ত হচ্ছে ২ ট্রেন
ঢাকার মেট্রোরেল যাত্রীদের জন্য সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। চলতি মাসের শেষ দিকে দুটি বাড়তি ট্রেন যুক্ত করার পাশাপাশি আগামী সেপ্টেম্বর থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় আরও ৩০ মিনিট বাড়ানো হতে পারে।
মেট্রোরেল স্টেশন থেকে সরানো হলো অবৈধ দোকানপাট
উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেলের চারটি স্টেশন এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ২৫টি অবৈধ ও ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা অপসারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং মেট্রোরেল এলাকার শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
















