আফগাস্তিানের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আবদুল্লাহ সালেহের আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক মানুষ।
পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আবদুল্লাহ সালেহ এই ঘটনায় আহত হয়েছেন। ঘটনার সাথে সংশ্লিষ্ট তিন জঙ্গিকে হত্যা করে আফগান ফোর্স।
আফগান সরকার এক বিবৃতিতে সোমবার জানায়, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহর কার্যালয়ের সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
আফগান প্রেসিডেন্ট আসরাফ গনির সহযোগী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহও হামলায় আহত হয়েছেন। দুই মাসব্যাপী নির্বাচনী প্রচারের শুরুতেই হামলার শিকার হলেন তিনি। আগামী ২৮ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী বা জঙ্গিগোষ্ঠী এ হামলার দায়স্বীকার করেনি। হামলাস্থল থেকে দেড় শতাধিক মানুষকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেড





