আগামী সপ্তাহে তিনি এ সফরে যাবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সফরের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ব্লিনকেন।

এরপর পশ্চিম তীর সফরে মার্কি ন পররাষ্ট্রমন্ত্রী। এসময় রামাল্লায় ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইসরায়েলি অভিযানে বেশ কিছু নিরীহ ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ায় উভয় পক্ষকে দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানাবেন ব্লিনকেন।


টাইমনিউজ/এনএইচ