দীর্ঘ সময় সম্পর্ক অবনতির পর আগামী মাসে আলোচনায় বসতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সিরিয়ার আকাশসীমা থেকে রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনায় সম্পর্কের মারাত্মক অবনতির হয় এই দুই নেতা এবং দেশের মধ্যে। যদিও পরবর্তীতে রিসেফ তাইয়্যেপ এরদোগান এর জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন।

আগামী ৯ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আলোচনার জন্য বৈঠক নির্ধারণ করা হয়েছে।ধারণা করা হচ্ছে- এ বৈঠকের মাধ্যমে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ার সঙ্গে সম্পর্ক আবার স্বাভাবিক ধারায় আনার চেষ্টা করবেন।

বৈঠকের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয় নি; এ নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দু’পক্ষ মতবিনিময় করছে তবে রাশিয়ার নিশ্চিত কিছু বিষয় রয়েছে যা নিয়ে কথা বলা প্রয়োজন।

পেসকভ জানান, সম্প্রতি তুরস্কের উপ প্রধানমন্ত্রী মেহমেত সিমসেকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মস্কো সফর করেছে এবং সে সময় পরিকল্পিত এ বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে।এদিকে, সিমসেকও সম্ভাব্য বৈঠক অনুষ্ঠানের কথা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব দু দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য আসন্ন বৈঠকের আয়োজন করা হয়েছে।

দুই দেশের মধ্যে এই বৈঠক তুরস্ক ও রাশিয়ার মধ্যে নতুন দিগন্তের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে।

জেড