সৌদি প্রিন্স নওয়াফ বিন আব্দুল আজিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন )।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
সৌদি রয়েল কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে মঙ্গলবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
বুধবার এশার নামাযের পর সৌদি গ্রান্ড মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মক্কায় তার লাশ দাফন করা হবে।
প্রিন্স নওয়াফ ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। সৌদি বাদশাহ আব্দুল আজিজের ২২তম ছেলে ছিলেন তিনি। ১৯৬১ সালে তাকে সে দেশের দেশের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সৌদি গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন তিনি।
এমকে





