দেশটির পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির আমন্ত্রণে বিলাওয়াল চীন গেছেন। গত মাসে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় সফর।
গতকাল (২১ মে) গুয়াংঝুতে অবতরণ করেন। এ দিন ছিল পাকিস্তান-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭১তম বার্ষিকী। সূত্র : জিও নিউজ।
এক টুইট বার্তায় বিলাওয়াল বলেন, তিনি চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সাথে পাকিস্তান-চীন সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।
এইচএন





