মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির স্ত্রী তার স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁকে "শহীদ" বলে বর্ণনা করেছেন।

মঙ্গলবার সকালে তাকে পরিবারের সদস্য ও আইনজীবীদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যে কায়রোতে দাফন করা হয়। খবর আনাদোলু’র।

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সোমবার দেশটির আদালতে বিচার চলাকালেই মৃত্যুর কোলো ঢলে পড়েন। দেশটির একনায়ক সরকার এই মৃত্যুকে স্বাভাবিক বললেও মুরসিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

মুরসির বন্ধু ও সহকর্মীদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে তারা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিশরের সাবেক ওই প্রেসিডেন্টকে যথাযথভাবে প্রাথমিক চিকিৎসা দেননি।

মুরসির স্ত্রী নাগলা টুইটারে বলেন, "আমরা আমার স্বামী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে শহীদ হিসাবে বিবেচনা করি"।

তিনি বলেন, "কেবলমাত্র তার পরিবারকে অন্ত্যেষ্টিক্রিয়া প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছিল এবং তাকে [পূর্ব কায়রোয়] নাসর সিটির মুসলিম ব্রাদারহুড নেতাদের কবরস্থানে দাফন করা হয়েছিল"।

তিনি আরও বলেন, কর্তৃপক্ষ নীল ডেল্টা প্রদেশে মুরসির নিজ শহরে তাকে দাফন করতে অস্বীকার করেছিল।


ও ফেসবুকে মুরসির স্ত্রীর লেখা স্ট্যাটাসটি হুবহু অনুবাদ করে নিচে দেয়া হয়েছে-

‘মিসর প্রজাতন্ত্রের বৈধ প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসি আল্লাহর জন্য শহীদ হয়েছেন। কারাকক্ষে তিনি বিজয়ী হিসেবে শিরদাঁড়া সোজা রেখে মর্যাদার সঙ্গে জুলুমের প্রতিবাদ করে তিনি বেছে নিয়েছেন শাহাদাতকে।

বহুলোক তার বিরোধী হওয়া সত্ত্বেও দেশকে এগিয়ে নিতে গিয়ে তিনি মারা যান। সত্য প্রচারের জন্য সামনে এগিয়ে গেছেন, কখনো পিছু হটেননি, যে জন্য তার মৃত্যু হয়েছে। কোনো রকম বিরক্তি, ক্লান্তি, আত্মসমর্পণ ও বশ্যতাস্বীকার ছাড়াই তিনি সত্যের তরবারি খাপখোলা রেখেছেন।

কাজেই আল্লাহ তাকে নিজের কাছে নিয়ে গেছেন। ভীরুতা, বিশ্বাসঘাতকতা ও মোনাফেকির যুগ থেকে আল্লাহ তাকে দূরে নিয়ে গেছেন।

আল্লাহ তাকে নিজের কাছে নিয়েছেন, যাতে তিনি ইয়াহইয়া, ঈসা; আসহাবে উখদুদ ও হাবিব আল নাজ্জারদের মতোই একই পরিস্থিতিতে যোগ দিতে পারেন।

তার বাণী প্রচার ও দায়িত্ব বণ্টনের পর জান্নাতুল ফিরদাউস, উচ্চমর্যাদা ও সাহচর্যের জন্য আল্লাহ তাকে উঠিয়ে নিয়ে গেছেন।

অপেক্ষা কর, বিশ্বাসঘাতকদের বিজেতারা, অসীম অন্ধকার তোমাদের ঢেকে ফেলবে এবং নেমে আসবে কঠিন শাস্তি। আগামীতে বহু প্রজন্মের জন্য তোমরা শিক্ষা হয়ে থাকবে।

জান্নাতে, হে শহীদ। কী লাভজনক লেনদেন, হে শহীদ।’

এএস