তেলঙ্গানা রাজ্য গঠনের কৃতিত্ব কার তাই নিয়েই শুরু হল দড়ি টানাটানি। কৃতিত্বের দাবিদার কংগ্রেস-বিজেপি দু'দলই। বিল পাস করানোর পুরো কৃতিত্বই নিতে চায় কংগ্রেস। আর বিজেপির দাবি তাদের চাপেই রাজ্য পুনর্গঠন বিল পাস করতে হয়েছে সরকারকে।
রাজ্য ভাগের বিরোধিতায় সরব সীমান্ধ্র এলাকার মানুষকে সামাল দেওয়াই এখন কংগ্রেসের বড় চ্যালেঞ্জ। প্যাকেজ ঘোষণা হলেও তাতে মোটেই খুশি নয় সীমান্ধ্র অঞ্চলের জনগণ।
লোকসভা, রাজ্যসভায় প্রবল বিরোধিতার মধ্য দিয়েই পাস হয়েছে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল ২০১৪। তেলঙ্গানা রাজ্য গঠন নিয়ে এই বিল সংসদের গণ্ডি পেরোতেই কৃতিত্ব নিতে নেমে পড়েছে বিজেপি।
বিজেপি যাতে রাজ্যগঠনের কৃতিত্বের ভাগিদার না হতে পরে সে ব্যাপারে সতর্ক কংগ্রেস। তেলঙ্গানা রাজ্য গঠন শুধু নয়, সীমান্ধ্রের স্বার্থ যাতে অক্ষুন্ন থাকে সেদিকে নজর দিয়েছে সরকার।
লোকসভা নির্বাচন আসন্ন। তেলঙ্গানা গঠন করে ১৭টি আসনে জয় নিশ্চিত করতে পারলেও অন্ধ্রের বাকি অংশ ভাবাচ্ছে কংগ্রেসকে। সীমান্ধ্র ও রায়লসীমায় রাজ্য গঠন নিয়ে ক্ষোভের আঁচ এতটুকুও কমেনি। শুক্রবার সীমান্ধ্রে বণ্ধঅর্থাৎ হরতাল পালিত হয়েছে।
মুখে স্বীকার না করলেও রাজ্যভাগের বিরোধিতা সামাল দেওয়ার কাজটা যে বেশ কঠিন তা বুঝতে পারছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। নতুন দল গঠন করে কংগ্রেসের উপর চাপ আরও বাড়াতে পারেন পদত্যাগী মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি। লোকসভা ভোটের আগে অন্ধ্র তাই দলের নেতাদের অন্যতম মাথাব্যথা। সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
আন্তর্জাতিক
তেলেঙ্গানা রাজ্যের জন্মের কৃতিত্ব দখলে দড়ি টানাটানিতে কংগ্রেস-বিজিপি
তেলঙ্গানা রাজ্য গঠনের কৃতিত্ব কার তাই নিয়েই শুরু হল দড়ি টানাটানি। কৃতিত্বের দাবিদার কংগ্রেস-বিজেপি দু'দলই। বিল পাস করানোর পুরো কৃতিত্বই নিতে চায় কংগ্রেস।





