অনেক দিন ধামাচাপা দেওয়ার পর অবশেষে ৫ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য হ্যাক হওয়ার কথা স্বীকার করেছে বিশ্বের জনপ্রিয় অনলাইন পরিবহন সার্ভিস 'উবার' কর্তৃপক্ষ।
বিশ্বব্যাপী 'উবার' গ্রাহকদের মধ্যে ৫৭ লাখ গ্রাহকের সকল প্রকার তথ্য হ্যাক করেছে হ্যাকাররা। হ্যাকিংয়ের মধ্যে সবচেয়ে বেশি তথ্য আছে আমেরিকার উবার গ্রাহকদের। যেখানে চালকসহ মোট ৬ লক্ষ গ্রাহকের তথ্য হ্যাক করা হয়। তারপরে আছে লন্ডন যেখানে প্রায় সাড়ে ৩ লক্ষ গ্রাহকের তথ্য চলে যায় হ্যাকারদের হাতে।
২০১৬ সালে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে। তারপর থেকে ঘটনাটি গোপন করে রাখে উবার কর্তৃপক্ষ। সর্বশেষ তথ্যটি প্রকাশ করতে বাধ্য হয় তারা। তাদের ভাষ্যমতে, কোন তৃতীয় পক্ষের মাধ্যমে দুই জন ব্যাক্তির দ্বারা তারা এই হ্যাকিংয়ের স্বীকার হন।
হ্যাক করা তথ্যের মধ্যে ছিল চালকের ড্রাইভিং লাইসেন্স, যাত্রীর নাম, ইমেইল এবং মোবাইল নাম্বার।
জেড





