মার্কিন গোপন নজরদারি কর্মসূচির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্লোডেন কীভাবে সরকারি গোপন তথ্য সংগ্রহ করেছিলেন? এই প্রশ্নটি পৃথিবীর সবার মনেই উঁকি দিয়েছে এবং দিচ্ছে। সম্প্রতি প্রশ্নটির উত্তর উদঘাটন করেছেন মার্কিন গোয়েন্দারা।
তারা জানিয়েছেন, সস্তা এবং সারা বিশ্বব্যাপী সহজলভ্য একটি সফটওয়্যারের সাহায্যে এডওয়ার্ড স্লোডেন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নেটওয়ার্ক থেকে বিনা অনুমতিতে তথ্য সংগ্রহ করেন।
গোয়েন্দারা আরো জানিয়েছেন, স্লোডেনের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হওয়ার পর গোয়েন্দা কর্মকর্তারা তাকে স্বল্প পরিসরে জিজ্ঞাসাবাদ করেছিলেন। ঐ জিজ্ঞাসাবাদের পরেও স্লোডেন নিজের কাছে সফটওয়্যারটি রেখেছিলেন।
[b]যেভাবে তথ্য সংগ্রহ করেছিলেন স্লোডেন:[/b]
এডওয়ার্ড স্লোডেন সরকারি গোপন তথ্য সংগ্রহ করার জন্য 'ওয়েব ক্রলার' হিসেবে পরিচিত এক ধরনের সফটওয়্যার ব্যবহার করেছিলেন। এই সফটওয়্যারের সাহয্যে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যায়।
তবে এডওয়ার্ড স্লোডেন বিভিন্ন ধরনের 'ওয়েব ক্রলার' সফটওয়্যারের মধ্য থেকে কোন্ 'ওয়েব ক্রলার' সফটওয়্যারটি ব্যবহার করেছিলেন, সেটা প্রকাশ করেননি মার্কিন গোয়েন্দারা।
নিউ ইয়র্ক টাইমস'কে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তি আমাদের একটি মেশিনের পাশে বসে তথ্য সংগ্রহ করেছেন- আমরা এমনটা বিশ্বাস করি না। আসলে যে প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ করা হয়েছিল সেই প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়।
জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোয়েন্দা কর্মকর্তারা বলেন, স্লোডেন যদি ফোর্ট মিআডি'তে এনএসএ-এর প্রধান কার্যালয়ে কাজ করতেন তবে তাকে সহজেই ধরা যেত। কিন্তু তিনি (স্লোডেন) প্রধান কার্যালয় থেকে দূরে অবস্থিত একটি শাখা কার্যালয়ে কাজ করতেন। আর নিরাপত্তা নিশ্চিত করার মতো প্রয়োজনীয় সরঞ্জাম ঐ শাখা কার্যালয়টিতে ছিল না।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391959071.jpg[/img]
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) কার্যালয়
[b]কে এই স্লোডেন?[/b]
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক ঠিকাদার স্নোডেন, বিশ্বব্যাপী টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার এনএসএ’র গোপন কর্মসূচি বিস্তারিত গণমাধ্যমের কাছে ফাঁস করে দেন। এতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ ওঠে এনএসএ তথা ওয়াশিংটন সরকারের বিরুদ্ধে। বিশ্বব্যাপী এ নিয়ে তৈরি হওয়া ব্যাপক বিতর্কে বিপাকে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন।
ক্ষিপ্ত ওবামা প্রশাসন স্নোডেনের বিরুদ্ধে আইনি অভিযোগ গঠন করে তাকে পাকড়াও করতে মরিয়া হয়ে ওঠে। তথ্য ফাঁস করাকালীন হাওয়াই থেকে হংকং চলে যাওয়া স্নোডেন পরবর্তী সময়ে রাশিয়া চলে যান।
এরপর স্নোডেন রাশিয়ার শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় এক মাসের অধিক সময় অবস্থান করেন।
রাশিয়া স্নোডেনকে অস্থায়ীভাবে রাজনৈতিক আশ্রয় দিতে সম্মত হবার পর তিনি সে দেশটিতে অবস্থান করছেন।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)// টিআই[/b] [b]// কে বি[/b]
আন্তর্জাতিক
যেভাবে গোপন তথ্য সংগ্রহ করেছিলেন এডওয়ার্ড স্লোডেন
মার্কিন গোপন নজরদারি কর্মসূচির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্লোডেন কীভাবে সরকারি গোপন তথ্য সংগ্রহ করেছিলেন? এই প্রশ্নটি পৃথিবীর সবার মনেই উঁকি দিয়েছে এবং দিচ্ছে। সম্প্রতি প্রশ্নটির উত্তর উদঘাটন করেছেন মার্কিন গোয়েন্দারা। তারা জানিয়েছেন, সস্তা এবং সারা বিশ্বব্যাপী সহজলভ্য একটি সফটওয়্যারের সাহায্যে এডওয়ার্ড স্লোডেন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ)নেটওয়ার্ক থেকে বিনা অনুমতিতে তথ্য সংগ্রহ করেন।





