বৃষ্টির দেশ বাংলাদেশে বৃষ্টির দেখা নেই। অথচ মরুভূমিতে ভিন্ন খবর। প্রচণ্ড বৃষ্টি এবং তার সঙ্গে পাল্লা দিয়ে প্রবল ঝড়। দুইয়ের দাপটে কার্যত বিধ্বস্ত সৌদি আরব ও ইয়েমেন।

গত এক সপ্তাহে দুই দেশে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এমনকি, লাগাতার বৃষ্টির জন্যে ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গাতে বন্যা পরিস্থিতিও দেখা দিয়েছে।

সৌদির রাজধানী রিয়াদসহ মক্কা, মদিনা, আল-বাহা, আসির, নাজরান ও জাজান এলাকায় গত এক সপ্তাহে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উদ্ধার কর্মীরা এসব এলাকা থেকে হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। এর মধ্যে জাজান এলাকাটি ইয়েমেনের লাগোয়া।

বন্যায় ইয়েমেনের আমরান ও হাজ্জা প্রদেশে অসংখ্য ঘরবাড়ি ভেসে গিয়েছে। ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। আল-মাওয়িত এলাকায় একটি বাধ ভেঙে পানির তোড়ে একটি সেতুও ভেসে গেছে। এ ছাড়া বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

এম আর