ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি কারাগারে ব্যাপক সংঘর্ষে অন্তত ৫২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কারাকর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে ১৬ জনের শিরশ্ছেদ করে এবং অন্যদের শ্বাসরোধ করে হত্যা করা হয়।এছাড়া কারাগারের কিছু অংশে আগুন দেয়া হয়েছে। এতে ধুয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান অনেকে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পেরে রাজ্যের আলতামিরা কারাগারের একটি অংশে গিয়ে এই হামলা চালায় অন্য পক্ষের গ্যাং সদস্যরা।

পারা স্টেট প্রাইজন কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, সোমবার ওই কারাগারের কয়েদিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং এতে অন্তত ৫২ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাঙ্গা চলাকালে কারাগারের দু'জন কর্মকর্তাকে জিম্মি করা হয়। তাদের মুক্ত করা হয়েছে।

উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে। মে মাসে একদিনে অ্যামাজোনাস রাজ্যের মানাউসের চারটি আলাদা কারাগারে আসামিদের সংঘর্ষে ৪০ জন মারা যান। এর ১৫ দিন পর একই এলাকার কারাগারে সংঘর্ষে ১৫ জন নিহত হন।

এএস