ওয়াশিংটন: ইরাক বা আফগানিস্তান কোন যুদ্ধেই আমেরিকা বিজয়ী হতে পারেনি বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
রবার্ট গেটস বলেছেন,"অতীতের যুদ্ধের মতো সাম্প্রতিক এ দু’টি যুদ্ধের যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি তাতে আমেরিকা বিজয়ী হয়েছে এটা বলা যাবে না।" একইসঙ্গে গেটস ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনা সদস্যদের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছেন।
সাবেক এ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার এক গ্রন্থে ইরাক ও আফগানিস্তানে মার্কিন এ ব্যর্থতার কথা উল্লেখ করেছেন। তিনি আফগানিস্তানের ব্যাপারে প্রেসিডেন্ট ওবামার নীতির তীব্র সমালোচনা করেছেন।
১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর আমেরিকা ও তার মিত্ররা গত ২০০১ সালে সন্ত্রাসবাদ দমনের কথা বলে আফগানিস্তানে হামলা চালিয়ে দেখটি দখল করে নেয়। একই অজুহাতে আমেরিকা ২০০৩ সালে ইরাকেও হামলা চালিয়েছিল। সূত্র: আইআরআইবি
আন্তর্জাতিক
ইরাক-আফগান যুদ্ধে আমেরিকা পরাজিত: রবার্ট গেটস
ওয়াশিংটন: ইরাক বা আফগানিস্তান কোন যুদ্ধেই আমেরিকা বিজয়ী হতে পারেনি বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। রবার্ট গেটস বলেছেন,"অতীতের যুদ্ধের মতো সাম্প্রতিক এ দু’টি যুদ্ধের যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি তাতে আমেরিকা বিজয়ী হয়েছে এটা বলা যাবে না।"





