রাষ্ট্রের থাবায় ঐতিহ্য হুমকির মুখে, তাই জীবদ্দশায় আর সেই অঘটন দেখে লাভ নেই৷ সমাধির বদলে সৎকারের ফরমান মানতে না পেরে চীনে মনের দুঃখে ছয়জন বৃদ্ধ নাকি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা দেখাতে চীনে হাজার হাজার বছর ধরে একটা ঐতিহ্য চলে এসেছে৷ মৃতদেহ কফিনে ভরে সমাধিতে রাখা হয়৷ এভাবে আত্মীয়স্বজনদের কাছেই থেকে যান পূর্বপুরুষরা৷ জনসংখ্যার চাপ ও উন্নয়নের তাগিদে চীনে জমি ক্রমশঃ দুর্লভ হয়ে উঠছে৷ ফলে যেখানে-সেখানে পূর্বপুরুষদের সমাধি বাধা হয়ে উঠছিল৷ চীনা কর্তৃপক্ষ গত কয়েক বছরে এমন অনেক সমাধি ভেঙে ফেলেছে৷ সরকার চায়, মৃতদেহ এভাবে সংরক্ষণ না করে দাহ করা হোক৷ তবে শুধু প্রচার অভিযানে কাজ হচ্ছে না৷ তাই পূবের আনহুই প্রদেশের আনচিং শহরের কর্তৃপক্ষ স্থির করেছে, ১লা জুনের পর বাধ্যতামূলকভাবে মৃতদেহ সৎকার করতে হবে৷ সমাধি গড়ে তাতে কফিনে করে রেখে দিলে চলবে না৷ মে মাসেই কফিন বাজেয়াপ্ত করার কাজ শুরু হয়ে গেছে৷ পরম্পরার উপর এমন আঘাত সইতে পারছে না অনেকেই৷ সেই অঞ্চলে ছয়জন বৃদ্ধের সাম্প্রতিক আত্মহত্যার ঘটনা গোটা বিষয়টিকে আরও উসকে দিয়েছে৷ মৃতদের পরিবারের দাবি, নতুন নিয়ম এড়াতে তাঁরা নাকি আগেই স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়েছেন৷ ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ সংবাদপত্র এ বিষয়ে তাদের প্রতিবেদনে অবশ্য মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছে৷ সংবাদপত্রটি ‘বেইজিং নিউজ’-কে উদ্ধৃত করে এক প্রতিবেদন প্রকাশ করেছে৷ সেই রিপোর্ট অনুযায়ী, গত ৫ই মে সরকারি ঘোষণা শোনার পরই ৯১ বছরের এক বৃদ্ধা আত্মহত্যা করেন৷ আরেক ৮৩ বছরের বৃদ্ধার সামনেই সরকারি কর্মকর্তারা তাঁর কফিন ভেঙে দু-টুকরো করে দেন৷ সেই ধাক্কা সামলাতে না পেরে তিনি আত্মহত্যা করেন৷ উল্লেখ্য, অনেক মানুষ জীবদ্দশাতেই প্রায় এক দশক ধরে নিজের কফিন প্রস্তুত করেন৷ ৬৮ বছরের এক নারী কূয়ায় ঝাঁপ মেরে আত্মহত্যা করেন৷ বাকিরা বিষ খেয়ে মারা যান৷ স্থানীয় সরকারের দাবি, নতুন নিয়মের সঙ্গে এই সব মৃত্যুর ঘটনার কোনো সম্পর্ক নেই৷ তাঁরা সবাই নাকি স্বেচ্ছায় নিজেদের কফিন কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন৷ চীনের মতো বড় দেশে বয়স্ক মানুষের রোগ ও মৃত্যুর ঘটনা অত্যন্ত স্বাভাবিক৷ চীনের সব অঞ্চলে অবশ্য কফিন কেড়ে নেওয়া হচ্ছে না৷ তবে কবর ভেঙে নির্মাণের ঘটনা বিরল নয়৷ শুধু হেনান প্রদেশেই ২০১২ সালে প্রায় ৪ লক্ষ কবর ভেঙে দেওয়া হয়৷সূত্র: ডয়চে ভেলে [b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]
চীনে কফিনের নিয়ম এড়াতে আত্মহত্যা
রাষ্ট্রের থাবায় ঐতিহ্য হুমকির মুখে, তাই জীবদ্দশায় আর সেই অঘটন দেখে লাভ নেই৷ সমাধির বদলে সৎকারের ফরমান মানতে না পেরে চীনে মনের দুঃখে ছয়জন বৃদ্ধ নাকি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের
অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং স্থাপিত বসতি প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
ঋণ নয়, চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী
চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে যৌথ ও সরাসরি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনায় ভবিষ্যৎ প্রকল্পগুলোতে সার্বভৌম ঋণের পরিবর্তে অংশীদারত্বভিত্তিক অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
একসঙ্গে ১১৬ ডুবো ড্রোন চালিয়ে চীনের বিশ্বরেকর্ড
পানির নিচে কোনো ধরনের সরাসরি মানব নিয়ন্ত্রণ ছাড়াই একসঙ্গে ১১৬টি স্বয়ংক্রিয় জলযান পরিচালনা করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের একটি গবেষক দল।
বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা ফেরাতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: ইয়াও ওয়েন
বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
















