পাঁচদিন পরেও মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটির সন্ধান মেলেনি।
মালয় উপদ্বীপের পূর্ব ও পশ্চিমে মহাসাগরের বিস্তৃত এলাকা জুড়ে সন্ধানকারীরা তাদের তল্লাশি অভিযান চালাচ্ছে।
বুধবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী বলেছেন মাল্লাকা প্রণালী এবং সেখান থেকে দক্ষিণ চীন সাগরে ২৭ হাজার নটিকাল মাইল এলাকা জুড়ে তারা আকাশ ও জলপথে অনুসন্ধান চালাচ্ছেন।
এর আগে তেল অনুসন্ধান প্রকল্পের এক কর্মী বলেছিলেন ভিয়েতনামের প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে আকাশে তিনি কিছু জ্বলতে দেখেছেন। কিন্তু ওই এলাকায় গিয়ে ভিয়েতনামের একটি বিমান জানিয়েছে তারা সেখানে কোনো বিমানের ধ্বংসাবশেষ দেখতে পাননি।
কুয়ালালামপুর থেকে বিবিসির সংবাদদাতা জনাথান হেড জানাচ্ছেন, ভিয়েতনামের সরকার বলছে তারা অনুসন্ধানের মাত্রা এখন কমিয়ে আনবে।
মালয়েশিয়া ছাড়াও নজিরবিহীন ব্যাপক এই অনুসন্ধান কাজে আঞ্চলিক কটি দেশ এবং যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে।
সূত্র: বিবিসি বাংলা
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
উধাও বিমানের খোঁজে ২৭হাজার মাইল জুড়ে তল্লাশি
পাঁচদিন পরেও মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটির সন্ধান মেলেনি। মালয় উপদ্বীপের পূর্ব ও পশ্চিমে মহাসাগরের বিস্তৃত এলাকা জুড়ে সন্ধানকারীরা তাদের তল্লাশি অভিযান চালাচ্ছে।





