মিশরে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে একটি র্যাীলির সময় বেশ কয়েকজন নারী যৌন হয়রানির শিকার হন। খবর আলজাজিরার।

বুধবার এ রায় দেয় দেশটির আদালত। মিশরের ইতিহাসে এই প্রথম যৌন হয়রানির অভিযোগে এমন কঠোর শাস্তি দেয়া হলো।

অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

সাজাপ্রাপ্তরা শাস্তি ভোগ করার পরও নজরদারির মধ্যে থাকবেন। এ ছাড়া তাদেরকে জরিমানাও করা হয়েছে।

মিশরে যৌন হয়রানি এখন মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে গত তিন বছরে এর মাত্রা অনেক বেড়ে গেছে। আর যৌন হয়রানির শিকার হচ্ছেন সে সকল নারীরাই যারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।

গত জুনে সিসির অভিষেক অনুষ্ঠানে অংশ নেয়া নারীরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হন। ওই ঘটনায় হওয়া মামলাসহ চারটি পৃথক ঘটনায় আজ অপরাধীদের সাজা দিল আদালত। সূত্র : আলজাজিরা

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসএমএ