ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে রোমা ক্যাম্পে গুলিতে চারজন নিহত হয়েছেন।
রাজধানী প্যারিস থেকে ১১০ কিলোমিটার উত্তরে রয় শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা, এক পুরুষ, এক নারী ও ছয়মাস বয়সী এক শিশু রয়েছে বলে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেন্যুভ জানিয়েছে। ‘ঠাণ্ডা মাথার’ এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানান তিনি।
এ ঘটনায় আরেক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে ঘটনার কারণ জানা যায়নি।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ক্যাম্পটিতে একজন প্রথমে গুলি করা শুরু করে। সে সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের গুলিতে বন্দুকধারীও গুরুতর আহত হন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও ম্যানুয়েল ভেলাস এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। সূত্র : বিবিসি।
কেএইচ





