নরেন্দ্র মোদির প্রশংসা করায় কংগ্রেসের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে শশী থারুরকে। খবর এনডিটিভির।
সম্প্রতি কয়েকটি ওয়েবসাইটে শশী থারুরের একটি নিবন্ধ প্রকাশিত হয়। সেখানে তিনি প্রধানমন্ত্রীর অতি প্রশংসা করেছেন যা কংগ্রেসকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এ ব্যাপারে দলটির সভাপতি সোনিয়া গান্ধীও একমত বলে জানা গেছে।
দলীয় সিদ্ধান্তের পর তা মাথা পেতে নিয়েছেন বলে সোমবার জানিয়েছেন শশী থারুর। তিনি বলেন, ‘কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আমি দলীয় প্রেসিডেন্টের সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি।’
থিরুবানাথাপুরাম থেকে দুইবারের নির্বাচিত সদস্য থারুর তার নিবন্ধে মোদির পাঁচ বছরব্যাপী পরিচ্ছন্ন ভারত গড়ার আন্দোলন ও মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালনের জন্য তাকে কংগ্রেসের পক্ষ থেকে সম্মান জানানো উচিত বলে মন্তব্য করেন।
ওই নিবন্ধে জাতীয় ইস্যুতে মোদির ভূমিকার প্রশসংসাও করেন সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রী।
এসএমএ





