সংযুক্ত আরব আমিরাতে বাঘ এবং সিংহসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী নিজ গৃহে পোষা যাবে না। এখন থেকে কিন্তু এখন থেকে বাড়িতে এ ধরনের পোষা প্রাণী রাখলে জেল-জরিমানা করা হবে।
কিন্তু এ ধরনের প্রাণী স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর বিপদ সম্পর্কে উদ্বিগ্ন কর্তৃপক্ষ। নতুন আইনে বলা হয়েছে, এসব প্রাণী এখন থেকে শুধুই চিড়িয়াখানা, বন্যপ্রাণী পার্ক এবং গবেষণা কেন্দ্রে রাখা যাবে।কেউ যদি এ ধরনের বন্য প্রাণী নিয়ে জনসম্মুখে বের হয় তাহলে তাকে ছয় মাসের জেল এবং পাঁচ লাখ দিরহাম জরিমানা করা হবে।
শুধু এখানেই শেষ নয়, যারা বাড়িতে পোষা কুকুর রাখেন তাদেরও অনুমতি নিতে হবে। তাদের কে কুকুরের টিকা নিশ্চিত করা যায়, যাতে কুকুরের কামড়ে কেউ রোগাক্রান্ত না হয়। কুকুরকে টিকা না দিলে ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে।
সূত্র : বিবিসি বাংলা।
নাজিব





