আয়ারল্যান্ডের পার্লামেন্ট সদস্য ড্যানি হিলে দাবি করেছেন,জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ দায়ী নয়। কেননা, এর দায়-দায়িত্ব ঈশ্বরের। সম্প্রতি দেশটির সঙ্গীত ও রাজনীতি বিষয়ক সাময়িকী হট প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

ড্যানি হিলে বলেন, তথ্য ও ইতিহাসের ভিত্তিতে তিনি এই কথা বলেছেন বলে দাবি ড্যানি হিলের। জলবায়ুর বিষয়ে বিজ্ঞানীরা অনেক বেশি ‘কঠোর’ হয়েছেন কেননা, তারা মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকেন।

এর আগে কিলগারভানের এই এমপি পার্লামেন্টে বলেছিলেন, ঈশ্বর নিজেই জলবায়ুর দায়িত্বে রয়েছেন। এ ক্ষেত্রে আমাদের করার কিছুই নেই।

এ বিষয়ে জানতে চাইলে হট প্রেসকে হিলে বলেন, প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। কিছু বস্তুর ওপর নির্ভর করে আমার এই দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। এই বস্তুগুলো এখানেই রয়েছে এবং ইতিহাস তা প্রমাণ করেছে।

তিনি বলেন, আমরা বরফযুগ পার করেছি। আমাদের নুহ (আ.) এর নৌকার ইতিহাস রযেছে। আমাদের ১৭৪০ সালের দুর্ভিক্ষের ইতিহাস রয়েছে, যা টানা দুই বছর খরার কারণে হয়েছিল। এই গুলিই হচ্ছে সেই বিষয়। কিছু শতাব্দি রয়েছে যখন দেশে প্রচণ্ড গরম ও উষ্ণতা অনুভূত হয় এবং আরো কিছু শতাব্দী রয়েছে যখন প্রচুর বৃষ্টিপাত ও শীতল আবহাওয়া ছিল। তাই এগুলিই হচ্ছে সেই সব বিষয়। খবর:দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এআই