আইফোনের জন্য মাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের এক কিশোরীর বিরুদ্ধে। ১২ বছর বয়সী ওই কিশোরী মায়ের আইফোনটি বাগিয়ে নিতে এই কাজ করেন। তবে, দুইবারের চেষ্টাতেও মাকে হত্যা করতে পারেনি ওই কিশোরী। গ্রেফতার করা হয়েছে কিশোরীকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শুক্রবার যুক্তরাষ্ট্রের কলোরাডো থেকে ওই কিশোরীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরই জানা যায় সে আইফোনের জন্য মাকে হত্যা করতে চেয়েছে।

কলোরাডোর বোল্ডার কাউন্টিা শেরিফের কমান্ডার হেইডি প্রেনটাপ এক বিবৃতিতে জানান, এক সপ্তাহের মধ্যে পানীয়র সঙ্গে বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশিয়ে মাকে খাওয়ানোর চেষ্টা করে ওই কিশোরী। প্রথমবার এই ঘটনা ঘটে ২ মার্চ। ওই দিন সকালের নাস্তার সময় মধুতে বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশিয়ে মাকে খেতে দেয় কিশোরী। কিন্তু মা গন্ধ পেয়ে তা পান করেননি। মায়ের ধারণা ছিল, গ্লাসটি সম্ভবত ব্লিচিং পাউডার দিয়ে ধোয়ার সময় ভালোভাবে ধোয়া হয়নি, তাই এতে ব্লিচিংয়ের গন্ধ রয়ে গেছে।

কিন্তু এর মাত্র চার দিন পরই আবার পানির সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে মাকে পান করতে দেয়। কিন্তু এবারও টের পেয়ে যান মা। এবার তিনি মেয়েকে সন্দেহ করে চ্যালেঞ্জ করেন। অবশেষে তিনি জানতে পারেন, তার আইফোনটির জন্যই মেয়ে তাকে হত্যা করতে চেয়েছিল।

এই ঘটনায় মেয়েকে পুলিশে দেন মা। তাকে একটি কিশোরী সংশোধনী কেন্দ্রে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএ