হিটলারের ইহুদিবিদ্বেষ ও তাদের হত্যার কথা কে না জানে। অথচ সেই হিটলারই নাকি বিয়ে করেছিলেন এক ইহুদি মহিলাকে! সম্প্রতি একদল বিজ্ঞানী এমনটাই দাবি করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
হিটলারের সাথে কিশোরী ইভা ব্রাউনের প্রেমের সম্পর্কের কথাও জানেন সবাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে এসে হিটলার তাকে বিয়ে করেছিলেন বলেও মতপ্রকাশ করেছেন কেউ কেউ। তবে এ কথার কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
নতুন তথ্য অনুযায়ী, হিটলার যদি ইভাকে বিয়ে করে থাকেন তাহলে তিনি এক ইহুদিকে বিয়ে করেছিলেন! কারণ, ওই গবেষণায় দাবি করা হযেছে, ইভা অথবা তার পূর্বপুরুষ ইহুদি থেকে ক্যাথলিক খ্রিস্টানে ধর্মান্তরিত হয়েছিলেন। তবে এ দাবির পেছনে কোনো নিশ্চিত তথ্য নেই, আছে ডিএনএ পরীক্ষার ফল।
একদল বিজ্ঞানী ইভার ব্যবহৃত চিরুনি থেকে চুল সংগ্রহ করে তার ডিএনএ পরীক্ষা করেছেন। ওই পরীক্ষায় দেখা গেছে, ইভার চুলের কোষগুলো আশকেনাজি ইহুদিদের সঙ্গে মিলে যায়। এ থেকে ধারণা করা হচ্ছে তিনি ওই গোত্রের ছিলেন।
ইহুদিদের মধ্যে প্রায় ৮০ শতাংশই আশকেনাজি গোত্রের। জার্মানিতে বসবাসরত ওই গোত্রের অনেক লোকই ১৯ শতকে ক্যাথলিক খ্রিস্টানে ধর্মান্তরিত হন।
ধারণা করা হয়, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে হিটলার ইভাকে সঙ্গে নিয়ে একটি বাঙ্কারে আত্মহত্যা করেন।
ওই বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপ্টেন পল বিয়ার হিটলারের অ্যালপাইন বাড়িতে যান। সিআইএর অগ্রদূত হিসেবে তিনি হিটলারের ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহের সুযোগ পান। সেখান থেকে সংগৃহীত বিভিন্ন জিনিসপত্রের মধ্যে ইভার ওই চিরুনিটিও ছিল।
বিয়ার মারা যাওয়ার পর তার ছেলে অ্যালান চিরুনিটি মার্ক ইভান্সের কাছে বিক্রি করে দেন।
তবে পরীক্ষিত চুলগুলো আসলেই ইভার কি না, তা নিয়ে সন্দেহ রয়েই গেছে। কারণ, এর আগে ইভান্স চুলগুলো ইভার পরিচিত দুই নারীকে দেখালে তারা এগুলো ইভার চুল নয় বলে জানিয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ০৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
খ্রিস্টান নয়, ইহুদি ছিলেন হিটলারের বান্ধবী ইভা?
হিটলারের ইহুদিবিদ্বেষ ও তাদের হত্যার কথা কে না জানে। অথচ সেই হিটলারই নাকি বিয়ে করেছিলেন এক ইহুদি মহিলাকে! সম্প্রতি একদল বিজ্ঞানী এমনটাই দাবি করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। হিটলারের সাথে কিশোরী ইভা ব্রাউনের প্রেমের সম্পর্কের কথাও জানেন সবাই।





