ব্রিটেনের রানি এলিজাবেথের দ্বিতীয়পুত্র যুবরাজ অ্যান্ড্রুর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কা এক মেয়ের সাথেজবরদস্তি যৌন সম্পর্কের অভিযোগ জোরালো হচ্ছে।
আজ (রোববার) ব্রিটেনেরবেশ কিছু সংবাদপত্রে অভিযোগের আরো বিস্তারিত খবরাখবর ছাপা হওয়ার পর তাখারিজ করে গত কদিনের মধ্যে দ্বিতীয়বারের মত বিবৃতি দিয়েছে বাকিংহামপ্রাসাদ।
ডেইলি মেল পত্রিকা এমনকি অভিযোগকারীর নাম ও ছবি প্রকাশকরেছে। তবে পত্রিকায় প্রকাশিত ভার্জিনিয়া রবার্টসের পরিচিতি সম্পর্কেবিবিসি এখনও নিশ্চিত হতে পারেনি।
রাজপ্রসাদের বিবৃতিতে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্কা কোনো মেয়ের সাথে যৌণ সম্পর্কের এই অভিযোগ "পুরোপুরি অসত্য।"
বিবিসিররাজপরিবার বিষয়ক সংবাদদাতা পিটার হান্ট বলছেন, প্রাসাদের পক্ষ থেকে একইবিষয়ে কদিনের ব্যবধানে একাধিকবার বিবৃতি প্রকাশের ঘটনা অস্বাভাবিক।
সংবাদদাতা বলছেন, উদ্ভুত পরিস্থিতিতে প্রিন্স অ্যান্ড্রু এবং রাজপরিবারের সুনাম মারাত্মক রকম ক্ষুণ্ণ হতে পারে।
গতসপ্তাহে মার্কিন নাগরিক ভার্জিনিয়া রবার্টস নামে ঐ মহিলা যুক্তরাষ্ট্রেরফ্লোরিডার এক আদালতে এক অভিযোগ দায়ের করেছে। সেই সূত্রেই অভিযোগেরবিস্তারিত প্রকাশ হয়ে পড়েছে।
ঐ মহিলার অভিযোগ, ১৯৯৯ সাল তেকে ২০০২সালের মধ্যে লন্ডন, নিউইয়র্ক এবং ক্যারিবীয় একটি দ্বীপে অন্তত তিনবারপ্রিন্স অ্যান্ড্রুর সাথে যৌনসংগমে তাকে বাধ্য করা হয়েছিল। সেসময় তারবয়স কম ছিল।
যুবরাজের প্রশ্নবিদ্ধ বন্ধুত্ব
ঐমহিলার অভিযোগে বলা হয়েছে, জেফরি এপস্টেইন নামে এক ধনাঢ্য ব্যবসায়ীরাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাসীন বেশ কিছু লোকের সাথে জোর করে তাকে যৌনসঙ্গমে বাধ্য করেছেন।
আদালতের নথিতে যুবরাজ অ্যান্ড্রু এবং অ্যালান দারসোয়িজ নামে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন অধ্যাপকের নাম রয়েছে।
অল্প বয়স্কা একটি মেয়েকে জোর করে যৌন ব্যবসায় নামানোর দায়ে মি এপস্টেইনের ১৮ মাসের কারাদণ্ড হয়েছিলো।
এমন এক ব্যক্তির সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখার জন্য বিভিন্ন সময়ে ব্রিটিশ যুবরাজের সমালোচনা হয়েছে।
সমালোচনার মুখে যুবরাজ অ্যান্ড্রু ব্যবসা ও বিনিয়োগ বিষয়ে ব্রিটেনের বিশেষ প্রতিনিধির পদ ছেড়ে দেন।
মহিলার বিরুদ্ধে মামলার হুমকি
সাবেক অধ্যাপক অ্যালান দারসোয়িজ হুমকি দিয়েছেন তিনি ঐ মহিলার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বিবিসিকে তিনি বলেন, তিনি মনে করেন যুবরাজ আ্যান্ড্রুরও উচিৎ আইনের পথে যাওয়া।(সূত্র: বিবিসি)
কেবি





