ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে বৈঠক করেছেন দিল্লি সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (২১ জুলাই) মধ্যাহ্নে বৈঠকটি হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে দুই প্রতিমন্ত্রী দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন।
তিনদিনের সফরে বুধবার থেকে দিল্লিতে রয়েছেন শাহরিয়ার আলম। তিনি বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বিমসটেক বিজনেস ফোরামের সপ্তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়। ভারতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ছাড়াও বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা সেখানে অংশ নিয়েছেন।
এমআইএস





