স্পেনের কাতালোনিয়ার নির্বাসিত স্বাধীনতাকামী নেতা চার্লস পুজদেমনকে ইতালিতে গ্রেফতার করা হয়েছে।
কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজেনের পর স্পেন থেকে পালিয়ে যান ওই অঞ্চলের সাবেক এ প্রেসিডেন্ট।
আজ ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) তাকে ইতালির একটি আদালতে তোলার কথা রয়েছে। খবর আলজাজিরার।
২০১৭ সাল থেকে বেলজিয়ামে থাকা কাতালোনিয়ার এ নেতাকে সার্ডিনিয়ার আলঘেরো থেকে গ্রেফতার করা হয় বলে টুইটারে জানান তার চিফ অব স্টাফ জোসেফ লুইস অ্যালে।
অ্যালে লেখেন, আলঘেরো বিমানবন্দরে আসার পর ইতালির পুলিশ তাকে গ্রেফতার করে।
শুক্রবার তাকে আদালতে তোলা হবে এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে তাকে ছেড়ে দেওয়া হবে নাকি স্পেনের হাতে তুলে দেওয়া হবে।
পুজদেমনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে স্পেন ।
দেশটির দাবি, ২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনে ভূমিকা পালন করেন পুজদেমন।
এইচএন





