গুয়াতেমালায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিমেম্বর) বাসের সঙ্গে লরি ট্রাকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির সরকারি বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে কমপক্ষে সাতজন শিশু রয়েছে। এছাড়া ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

দেশটির রাজধানী গুয়াতেমালা সিটি থেকে প্রায় ১8৮ কিলোমিটার (১০৪ মাইল) দূরে জাকাপা বিভাগের গুয়ালান শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে বিবৃতিতে বলা হয়।

দুর্ঘটনার কারণ কী তা স্পষ্ট নয়। সরকারি বরাতে জানা গেছে, বাস ও ট্রাকের চালকদের আটক করা হয়েছে। তদন্তকর্মীরা ক্ষতিগ্রস্থদের নিয়ে কাজ করছে।

এমবি