রোববার (১৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। সূত্র : ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ।

হামলাকারী সম্পর্কে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুক হামলাকারী।

ঘটনাস্থলে এসে পৌঁছনো পুলিশ অফিসারদের লক্ষ্য করেও গুলি চালানো হয় বলেও জানা যায়।

ওয়াশিংটন ডিসি পুলিশ জানায়, এক কিশোরী গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছে। তার বয়স ১৬ বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। যেখানে গুলি চলেছে তার অনতিদূরেই চলছিল একটি গানের কনসার্ট।

এই ঘটনায় বহু মানুষ আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ওয়াশিংটন ডিসি পুলিশ।

এইচএন